নিজস্ব প্রতিবেদক | ০৪:১১ পিএম, ২০২১-১০-১০
রাঙামাটি সড়ক সার্কেলের আওতাধীন জেলা-উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও রক্ষণাবেক্ষণ এবং পিএমপি কাজ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর।
গত শনিবার রাঙামাটিতে সফর করে স্ব-শরীরে উপস্থিত হয়ে দিনব্যাপী জেলা-উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় পরিদর্শন পরবর্তী তিনি এব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন পরবর্তী সড়ক ও জনপথ রাঙামাটির সম্মেলন কক্ষে এক সভায় মিলিত হন।
বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সড়ক বিভাগের বিভিন্ন সমাপ্ত প্রকল্প, চলমান প্রকল্প, পরিকল্পনাধীন প্রকল্প সম্পর্কে রাঙাামাটি সড়ক সার্কেল এর সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর উপস্থাপনায় স্লাইড সো‘র মাধ্যমে প্রধান প্রকৌশলী অবহিত করা হয়। এছাড়া তিন পার্বত্য জেলার বিভিন্ন কাজের ব্যাপারে বিশ্লেষন করেন চট্টগ্রাম জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ।
সভায় প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর কে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ তিন পার্বত্য জেলার মোট ১১৯১.৬২ কিমিঃ সড়কের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে রাঙ্গামাটিতে চলমান পাহাড় ধ্বস প্রকল্প, নানিয়ারচর চেঙ্গী নদীর উপর সেনাবাহিনী কর্তৃক নির্মিত ৫০০ মিটার সেতুর সমাপ্ত প্রকল্প, বান্দরবান সড়ক বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়িত প্রকল্প, খাগড়াছড়ি সড়ক বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সমাপ্ত প্রকল্প, তিন পার্বত্য জেলার চলমান ও পরিকল্পনাধীন ১০৪টি বেইলী সেতু নির্মাণ প্রকল্প এবং পিএমপি সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পসমূহে বাস্তব অবস্থান, অগ্রগতি এবং সমাপ্তি ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।
এসময় সভায় চট্টগ্রাম সড়ক বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের দায়িত্বে নিয়াজিত জুলফিকার ইসলাম, রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফিন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহম্মদ, চট্টগ্রাম কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী রাঙ্গামাটি কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মিসেস সিফাত আফরিন, প্রধান প্রকৌশলীর প্রটোকল অফিসার নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর সব দেখে এবং বিভিন্ন প্রশ্নত্তোরের মাধ্যমে জেনে নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ্এছাড়াও তিনি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সড়ক ও জনপথ অফিসকে মাল্টি ষ্টোরেজ ভবন নির্মানের বাস্তব পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা প্রদান করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited