আজগর আলী খান | ০৪:১৫ পিএম, ২০২১-১০-১০
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ১০ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।সভায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি মফজল আহমদ খান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই রাজস্থলী উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুনামের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।
এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ,আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্তর এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সহায়তায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাজার হরিমন্দির কমিটির সাধারন সম্পাদক ধনরাম কর্মকার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমূখ।
এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,মসজিদের ইমাম থেকে শুরু করে রাজস্থলী উপজেলার প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited