বাঘাইছড়ি প্রতিনিধি | ০১:৩৪ পিএম, ২০২০-১০-০৮
সারাদেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলায় র্যালী ও মানববন্ধন হয়েছে।৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের অফিস থেকে র্যালীটি বের হয়ে চৌমুহনী হয়ে উপজেলা পরিষদ এর সামনে গিয়ে র্যালীটি শেষ হয়।উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হৃদয়ে বাঘাইছড়ির সদস্য মুখে কালো কাপড় বেধে ধর্ষণের প্রতিবাদ জানায়।এতে হৃদয়ে বাঘাইছড়ি এবং উজানি যুব শিল্পীগোষ্ঠী ও নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বিশেষ অতিথি বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন সরকার। বক্তব্য রাখেন, পিয়াল দত্ত, সজিব চক্রবর্তী, তৌয়বুর রহমান, মামুন উদ্দিন, বাঘাইছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ইউনিট এবং উজানি যুব শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নববধূকে গণধর্ষণ ও মধ্যযুগীয় কায়দায় নারীকে নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কোভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited