নুরুল কবির | ০৬:১৬ পিএম, ২০২১-১০-১০
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছে। রোববার দুপুরে দেবতাকুম ভ্রমন শেষে ফেরার পথে ভেলা থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম ফেরদৌস সরকার (২৫)। সে গোপালগঞ্জের কাশিয়ানি থানার লোকমান সর্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় রোববার সকালে ফেরদৌস সরকারসহ ১৫ জনের একটি দল ভ্রমনের জন্য রোয়াংছড়ির উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী এলাকার দেবতাকুমে যায়। ভ্রমন শেষে ফেরার পথে ভেলা থেকে দেবতাকুমের পানিতে পড়ে ডুবে যায় ফেরদৌস।
পরে সহপাঠী ও স্থানীয় গাইডের সহযোগিতায় তাকে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রোয়াংছড়ি থানার (ওসি) তৌহিদ কবির জানান দেবতাকুমে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিহত হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited