আল মামুন | ১০:৪৯ পিএম, ২০২১-১০-১২
৬৫ জন গরীব-অসহায়,দুস্থর মাঝে জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ ২৭ হাজার ৫শত টাকা এককালীন আর্থিক অনুদান ও ১৫টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৪ লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে।
খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের মঙ্গলবার দুপুরে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যন মংসুইপ্রু চৌধুরী অপু।
প্রধান অতিথি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে অগ্রগতির দিকে দেশ এগুচ্ছে তা বাস্তবায়নের জন্য সকলের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। শুধু সরকার নয়, নিজ নিজ অবস্থান থেকে সকলের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনের অগ্রগতির ধারা উন্নতির চেষ্টা করলে সকলের এগিয়ে যাবে এবং সামগ্রিক প্রচেষ্টায় দেশ ও মানুষের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা সমাজসেবা সহকারী পরিচালক রোকেয়া আক্তার এর সঞ্চালনায় এতে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহবায়ক শাহিনা আক্তার, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি শহর সমাজসেবা অফিসার নাজমুল আহসানসহ বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited