নিজস্ব প্রতিবেদক | ১১:১১ পিএম, ২০২১-১০-১২
সাম্প্রতিক সময়ে ঢাকায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বছর ও দুই যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে পার্বত্যাঞ্চলের চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে শান্তি সম্মাননা ও সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নানিয়ারচর প্রেস ক্লাব।
সোমবার সকালে দৈনিক গিরিদর্পণ অফিস কার্যালয়ে একেএম মকছুদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম ও সম্পাদক নাজমুল ইসলাম রনি।
এসময় এসএ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ সোলাইমান ও একাত্তর টেলিভিশন প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস প্রমূখ উপস্থিত ছিলেন।
মকসুদ আহমেদ দৈনিক ইত্তেফাক রাঙামাটি জেলা প্রতিনিধি, পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম সংবাদপত্র বনভূমি ও দৈনিক গিরিদর্পন সম্পাদকীয় ছাড়াও বেশ কিছু নামি দামি পত্র পত্রিকায় লিখেছেন সুনামের সাথে।
উল্লেখ্য, গত শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় ঢাকায় শিশু কল্যাণ পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর জন্মশত বছর উদযাপন ও ২যুগ পূর্তিতে আনন্দবন্ধন, শান্তির মুকুটমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় মানবাধিকার কর্মীদের শপথ গ্রহন, দুর্যোগ করোনা প্রতিরোধে বিশেষ অবদানে শান্তি পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় মুজিববর্ষ উদযাপন কমিটির সাংগঠনিক আহবায়ক ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া ভাষা সৈনিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে শান্তি সম্মাননা পুরষ্কারে ভূষিত করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited