মহালছড়ি প্রতিনিধি | ০৫:১৮ পিএম, ২০২১-১০-১৬
খাগড়াছড়ির মহালছড়িতে সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যেগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন এর সঞ্চালনায় সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোঃ লাল মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল।
এতে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক ক্যাচিংমিং চৌধুরী, সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা এ কে এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল জলিল, মিন্টু মিয়া প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও বর্তমান মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এর নাম প্রস্তাব করেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মহালছড়ি উপজেলাতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited