নিজস্ব প্রতিবেদক | ০১:০৩ এএম, ২০২১-১০-১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন। দিবসটির প্রতিপাদ্য বিষয় শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস।
সোমবার দুপুরে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য নির্ভর আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার উপস্থিতিতে এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, থানার ওসি মোঃ সাব্বির রহমান, কৃষি কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মৎস কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেলের জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে শেখ রাসেলের মত তারুণ্য দীপ্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে আহ্বান জানান।
আলোচনা শেষে অতিথিগন প্রতিপাদ্যিক বিষয়ে উপস্থিত বক্তৃতা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এর আগে সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শতাধিক ছাত্রছাত্রী ও বিভিন্ন মহলের পক্ষ্য থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited