মাহাদি বিন সুলতান | ০২:২১ এএম, ২০২১-১০-২০
শুভ প্রবারণা পূর্ণিমা ২০২১ উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের আয়োজনে বিহার উপাসনালয়ে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান ও নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপাসক ও সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি মহাদয়ের প্রতিনিধি জয়সেন তঞ্চংগ্যা, রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান, রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ ভান্তে ও তার শিষ্য মণ্ডলীসহ হাজারো পূর্ণ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ ভান্তে রত্নাংকুর বিহারে নির্মাণাধীন বিশ্ব শান্তির ২৮বৌদ্ধের প্যাগোডা নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে এবং বিহার সংলগ্ন মাঠে পরিকল্পনাধীন ২০৭ফুট উচ্চতার বৌদ্ধমূর্তি স্থাপন প্রকল্প বাস্তবায়নে পূর্ণ্যার্থীদের প্রতি আহ্বান জানান।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ হতে বিভিন্ন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়াও নন এমপিও শিক্ষক/কর্মচারীদের মাঝে কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে জয়সেন তঞ্চংগ্যা ও ইলিপন চাকমা, ৩২টি বৌদ্ধ বিহার, ৪টি শ্বসান, ১৯টি বিদ্যালয়ের ১৪০জন শিক্ষক, ৪টি মসজিদ ও ৫জন রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited