নিজস্ব প্রতিবেদক | ০৭:৫০ পিএম, ২০২১-১০-২০
ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালনা করে, কোন ধর্মই অন্য ধর্মালম্বীদের অনিষ্ট করার শিক্ষা দেয় না। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি একথা বলেন।
বুধবার (২০ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙাামটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপহ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি। অন্যান্যের মধ্যে সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. নুরুন নবী সহ অন্যান্য উপজেলার ফিল্ড সুপারভাইজার ও অফিসের কর্মকর্তা কর্মচারী।
প্রধান অতিথির বক্তব্য- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি আরো বলেন- বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্নিত হয়ে মৌলবাদীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বর্তমানে বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলা চালাচ্ছে। তারা অতীতেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবেলার আহ্বান জানান। তিনি উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের মসজিদে আগত মুসল্লিদের ইসলামের সঠিক ধ্যান-ধারণা তুলে ধরে রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্পৃতি অটুট রাখতে কাজ করে যাওয়ার ও আহ্বান জানান।
আলোচনা সভার পর অতিথিরা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হামদ/নাত, ক্বেরাত, আজান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলীর পক্ষ থেকে জেলা ও উপজেলার সকল মসজিদের প্রতিনিধিদের হাতে জায়নামাজ ও নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার তুলে দেন।
পরে মিলাদ ও দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited