আল মামুন | ০৮:০০ পিএম, ২০২১-১০-২০
“ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর ২১) সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জশনে জুলুছ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঈদগাহে এসে মিলিত হয়।
এতে সংগঠনটির খাগড়াছড়ির জেলা সাধারণ সম্পাদক এড. আক্তার উদ্দিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা আলহাজ¦ মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি জেলা সভাপতি সাবেক মেয়র মো: রফিকুল আলম,সহ-সভাপতি আবু তাহের আনসারী এতে বক্তব্য রাখেন।
সাবেক মেয়র রফিকুল আলম বলেন, সকল পাপ,অন্যায় অবিচার দুর করতে আজকের এই দিনে পৃথিবী থেকে নবীজির এসেছিলেন। এ সময় তিনি ইসলামের ৫টি মুল ভিত্তির কথা তুলে ধরে বলেন, কোন জায়গায় যদি কোন ব্যাক্তি,জাত,গোষ্ঠি সম্প্রদায়,অসৎ উদ্যোশে যে বা যারা আমাদের ইমানের মুল জায়গায় কোটারাঘাত করা হয় তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান।
এ সময় তিনি দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ উল্লেখ করে এই এদেশে সকল সম্প্রদায় সম্প্রীতিতে বসবাস করবে মন্তব্য করে পৃথিবীতে সব বৈষম্য দুর করতেই নবীজি এ ধরায় আগমন ঘটে বলে তিনি মন্তব্য করেন।
এতে মুসলিম ধর্মাবলম্বী হাজারো সুন্নিয়াত প্রেমীদের সমাগমে মুখরিত হয়ে উঠে জশনে জুলুছ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited