নিজস্ব প্রতিবেদক | ১২:০২ এএম, ২০২১-১০-২২
সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের লক্ষে সমাবেশ ও র্যালীর আয়োজন করেছে রাঙামাটির ২নং নানিয়ারচর ইউনিয়ন বিট পুলিশ।
বৃহস্পতিবার বিকালে নানিয়ারচর বাজারের সিএনজি স্টেশনে ওসি মোঃ সাব্বির রহমানের নেতৃত্বে এই সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
এসআই মাহবুব এর সঞ্চালনায় এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পুরোহিত সুমন চক্রবর্তী, কিনাপতি বৌদ্ধ বিহারের ভান্তে বুদ্ধ আলোসহ মুসলিম, সনাতন এবং বৌদ্ধ ধর্মীয় গুরু, স্থানীয় গণ্যমান্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ধর্মীয় গুরু ও বক্তারা বলেন, পূজা মন্ডপে যে বা যারা পবিত্র কোরআন রেখেছে তারা কোন ধর্মের অনুসারী হতে পারেনা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এই ঘৃণ্য কাজটি করেছেন।
বক্তারা আরো বলেন, সকল সম্প্রদায়ের অংশগ্রহণে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের ৫০বছর পরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে কেউ এই জঘন্য কাজ করছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মাবলম্বীরা ঐক্য থেকে এসব বিশৃঙ্খলা রোধ করতে হবে।
এসময় বক্তারা সুষ্ঠ তদন্ত পূর্বক এহেন ঘৃণিত কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও জোর দাবি জানান।
এর আগে নানিয়ারচর থানা থেকে একটি সম্প্রীতি র্যালী বের হয়ে মডেল মসজিদ ও উপজেলা প্রধান সড়ক ও নানিয়ারচর সেতু সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টেশনে এসে শেষ হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited