ঝুলন দত্ত | ১২:২২ এএম, ২০২১-১০-২২
বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্নিমাতে মারমা সম্প্রদায় গঙ্গা মা' কে শ্রদ্ধার সহিত যে পুজা উৎসর্গ করে নদীতে ভাসিয়ে নিয়ে যায়, সেটাই কল্পতরু জাহাজ, যেটা মারমা ভাষায় বলা হয় রিঃ ছিঃ মিং। তেমনটি জানালেন নারানগিরির বাসিন্দা সালুমং মারমা।
তিনি জানান, এই বছর এই কল্পতরু জাহাজটি নারানগিরি মুখ পাড়ার মংপ্রুসিং মারমার উদ্যোগে তৈরী করা হয় এবং এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন এলাকার যুবক যুবতী, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি গন। কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি রায় সাহেব বৌদ্ধ বিহার এর দায়ক দায়িকা ও এলাকার যুব যুবতীরা প্রতিবছর প্রবারনা পূর্ণিমার পরের দিন এই অনুষ্ঠানটি করে থাকে।
তারই অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেল ৫ টায় সু- সজ্জিত কল্পতরু জাহাজ সহ পৃথক পৃথক বোটে দায়ক দায়িকারা নারানগিরি ঘাট হতে কর্ণফুলীর নদীর বড়ইছড়ি - শিলছড়ি- ডলুছড়ি, কয়লার ডিপু এলাকা প্রদক্ষিণ করে রাত ৯ টায় আবারও নারানগিরি ঘাটে এসে অনুষ্ঠান মালা শেষ করে।
এই উপলক্ষে সু- সজ্জিত আরোও একটি বোটে ঐতিহ্যবাহী মারমা গান, মারমা নৃত্য এবং মারমা যন্ত্র সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এর আগে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তীকে গেস্ট অব অনার হিসাবে উক্ত অনুষ্ঠানে যোগ দেন কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited