স্মৃতিবিন্দু চাকমা | ০৪:১৪ পিএম, ২০২১-১০-২৬
আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষে সাংগঠনিক কার্যক্রম জোড়দার করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান করেন দীপংকর তালুকদার এমপি।
তিনি আজ জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ মুছা মাতব্বর, অভয় প্রকাশ চাকমা,স্মৃতি বিকাশ ত্রিপুরা,চারু বিকাশ চাকমা, বনবিহারী চাকমা। জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ জেলা কমিটির নিকট দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য ১ নং জুরাছড়ি ইউনিয়নে মিন্টু চাকমা,২ নং বনযোগীছড়া ইউনিয়নে উজ্জ্বল কুমার চাকমা,৩ নং মৈদং ইউনিয়নে বিরঙ্গলাল চাকমার নাম সুপারিশ করে।
বক্তারা বলেন,দল যতই শক্তিশালী হউক না কেন,ঘর শত্রু বিবিষণ হয়ে কাজ করলে সে দল কখনো বেশীদুর এগোতে পারেনা,সেজন্য দলের ভিতর থেকে এমন নেতা কর্মী কাজ করতেছে কিনা সকল নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেন জেলা নেতৃবৃন্দ।
বর্ধিত শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক সুবুলং শাখা বনবিহারে ১ লক্ষ ২০ হাজার টাকা বিহার কটির নিকট তুলেদেন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited