নুরুল কবির | ১১:২৮ এএম, ২০২১-১১-০৪
বান্দরবানে অস্ত্র মামলায় সাচিং মং মারমাকে ১৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বুধবার (৩নভেম্বর) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এর আদালত এই আদেশ দেন। আসামী সাচিং মং মারমা (৩৫) এর বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকায়। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। বান্দরবান আদালতের অ্যাডভোকেট মো. ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করেন।
অ্যাডভোকেট ইকবাল করিম বলেন, সাচিং মং মারমার পক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারিভাবে লিগ্যাল এইড এর পক্ষ থেকে তাকে (অ্যাডভোকেট ইকবাল) আইনজীবী হিসেবে নিয়োজিত করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানাযায়, ২০১১ সালের ৩ জুলাই বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চাকমা পাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল দল দেখে পালানোর সময় ২ জনকে আটক করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে আটকদের স্বীকারোক্তি মোতাবেক সদর উপজেলার গুংরু আগা পাড়া এলাকায় সেগুন বাগান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। অস্ত্রগুলো হচ্ছে-২টি চাইনিজ রাইফেল, ৭ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি, ৪ রাউন্ড মিস ফায়ার্ড গুলি, ৯৫ রাউন্ড এমএম রাইফেলের তাজা গুলি, ২৫ রাউন্ড মিস ফায়ার্ড গুলি, ২ সেট সেনা বাহিনীর আদলে জলপাই রঙের পোষাক, ২ সেট গুলি-ম্যাগাজিন বাউন্ডুলার’সহ বিভিন্ন সরঞ্জাম।
এ ঘটনায় সেনাবাহিনী অস্ত্র-গোলাবারুদ’সহ আটক দুই আসামীকে পুলিশের কাছে সোপর্দ করে। আসামীরা হলেন-সাচিং মং মারমা এবং শিশু নেউ মারমা। তাদের অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়।
আসামীদের মধ্যে সাচিং মং মারমা বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, খুন ইত্যাদি অভিযোগে ৫টি মামলা চলমান রয়েছে। অপর আসামী নেউ মারমা শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে।
তবে অস্ত্র আইনে বিশেষ ট্রাইবুনাল মামলা নং ২০/২০১১ এর মূল আসামী সাচিং মং মারমাকে বিভিন্ন তথ্য প্রমাণ, স্বাক্ষী এবং আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এর আদালত বুধবার ১৫ বছরে সশস্ত্র কারাদ- আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাশ এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম জানান, অস্ত্র আইনে আটক যুবক সাচিং মং মারমা’কে ১৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। ২০১১ সালের ৩ জুলাই অস্ত্র-গোলাবারুদ’সহ নিরাপত্তা বাহিনী ২ জনকে আটক করেছিল। অপর আসামী শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited