মহালছড়ি প্রতিনিধি | ০৭:৪৩ পিএম, ২০২১-১১-০৪
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন করা হয়। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মৈত্রীপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচরিয়া ভিক্ষু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, নীল রঞ্জন চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চশীল গ্রহন, উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা প্রদান, সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।
স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, গৌতম বুদ্ধের সময় বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে তার কেশ ধাতু স্বর্গের দেবতারা কেশধাতুর চুলা মনি চৈত্যকে পূজা করেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধ পূজারীরা স্বর্গের সেই চুলা মনি চৈত্যকে উদ্দেশ্য করে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন করে থাকেন। এই বিহারেও আজ থেকে আগামি ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা একমাস ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited