প্রেস বিজ্ঞপ্তি | ০৭:৪৮ পিএম, ২০২১-১১-০৪
রাঙ্গামাটির রাজবন বিহারে আগামী ১২ নভেম্বর ২০২১খ্রিঃ ৪৮তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার মোঃ দিদারুল আলম, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙ্গামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের সুপতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, কোতয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন, এনএসআই এর সহকারি প্রকৌশলী মোঃ রেজওয়নুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মোঃ এরশাদ আলী, জনস্বাস্থ্য বিভাগ এর সহকারী প্রকৌশলী সজল চক্রবর্তী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং জেলা রোভার স্কাউট এর মোঃ নুরুল আবছার উপস্থিত ছিলেন।
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বর্তমান সময়ের বাস্তবতায় এবং করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১২ নভেম্বর সংক্ষিপ্তাকারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এবছরও গতবছরের মত বেইন বুনন অনুষ্ঠান অনুষ্ঠিত হবেনা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited