নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৮ পিএম, ২০২১-১১-০৪
রাঙামাটিতে তিন দিনব্যাপী পালন করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১।
বৃহস্পতিবার সকালে “মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটির
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়।
রাঙামাটি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙামাটি পেট্রোল পাম্প সমিতির সভাপতি মুনিরুজ্জামান মহসিন রানা, প্রতিবন্ধি পূর্ণবাসন কেন্দ্রের পরিচালক নূরুল আবছারসহ জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট কর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম কর্মীরা।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন তারা। এরপর রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের পিতৃ বিয়োগে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন এবং কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় বক্তারা রাঙামাটি ফায়ার সার্ভিসের ভূয়সী প্রশংসা করে বলেন, ২০১৭ সালে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ব্যাপক পাহাড় ধ্বস হয়েছে। সেখানে রাঙামাটিতে শতাধিক মানুষ মাটি চাপা পড়ে মারা যায়। সে সময়ে ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল অনন্য। দিনরাত মানুষের সেবা করে গেছে। তাদের কর্ম দক্ষতার কারণে আরো কয়েকশ মানুষ ভয়াবহ পাহাড় ধ্বস থেকে জীবন ফিরে পেয়েছে।
এ সময় রিভার ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জোর দাবি জানান বক্তারা। তারা বলেন, রাঙামাটির অধিকাংশ ঘরবাড়িগুলো লেকের পাড়ে। অনেকগুলো এলাকা আছে যেখানে গাড়ি দিয়ে যাওয়া মুশকিল। সেসব জায়গায় আগুন লাগলে দমকল বাহিনী পৌছানোর আগেই ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। শেষে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হবে আগামী শনিবার ৬ নভেম্বর।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited