স্মৃতিবিন্দু চাকমা | ১১:০৮ পিএম, ২০২১-১১-০৪
বাংলাদেশ সেনাবাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ফলে বিগত সময়ের ন্যায় এবারও পার্বত্য এলাকার মানুষ আওয়ামীলীগ রাজনীতি মূখী হয়েছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেক সেনা সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানান খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জুরাছড়ি উপজেলার আওয়ামী যুবলীগ ও কৃষক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আরো জানান, পার্বত্য এলাকায় যেসব জায়গায় এখনো পর্যন্ত বিদুৎ সঞ্চালন করা হয়নি, ঐসব জায়গায় বিদুৎ দেওয়া হবে। সম্ভব না হলে সৌরবিদুৎ প্যানেলের মাধ্যেমে সুব্যবস্থা করে দেওয়া হবে।
এছাড়াও জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ১০ শষ্যায় থেকে ৫০ শষ্যায় উন্নীত করে জুরাছড়ি থেকে বনযোগীছড়া সংযোগ সেতু নির্মাণ করা হবে এমনটাই জানান এমপি দীপংকর তালুকদার। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা পার্বত্য চট্টগ্রামকে ডিজিটাল ভিলেজে পরিণত করার পকিল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষকলীগ এবং যুবলীগের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আক্তার সভাপতি বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখা, আকবর হোসেন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ রাঙ্গামাটি জেলা শাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, প্রবর্তক চাকমা সভাপতি জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য, জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ সাবেক সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
জ্ঞানমিত্র চাকমা অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা উদয় শংকর চাকমা সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কৃষকলীগের বিদায়ী কমিটির সভাপতি কেতন চাকমা’র সভাপতিত্বে কৃষকলীগের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় অনিল কান্তি চাকমা,সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় জ্ঞানমিত্র চাকমা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় টোনামুনি চাকমা।
অপরদিকে যুবলীগ সভাপতি নির্বাচিত করা হয় সাবেক ছাত্রলীগের সভাপতি রিকু চাকমা,সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সজিব চাকমা,সাংগঠনিক সম্পাদক করা হয় রিংকু চাকমা।
অনুষ্ঠানে শুরুতে মুক্তি যুদ্ধ স্মৃতি জাদুঘর ও ১নং জুরাছড়ি ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্ধোধন করেন এমপি দীপংকর তালুকদার। এতে পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা পরিষদের বাস্তবায়নে দুঃস্থদের মাঝে ঢেউটিন, সেলাইমেশিন,ক্রীড়া সামগ্রী সহ মহিলা বিষয়ক কর্তৃক কিশোর কিশোরী ক্লাবে হারমোনিয়াম,তবলা,কেরাম বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited