মোঃ আলী আজগর | ০৭:৩৭ পিএম, ২০২১-১১-০৬
বিলাইছড়ি উপজেলার ১ নং ইউনিয়নে আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটির ও দায়ক/দায়িকার উদ্যোগে দানোত্তম মহান কঠিন চীবর দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শনিবার সকালে ১ম পর্বে বুদ্ধ পূজা, সংঘদান,অষ্টপরিষ্কারদান ও পিণ্ডদান এবং বিকালে ২য় পর্বে কঠিন চীবর দান ও পবিত্র ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা সভাপতি আর্য্যলঙ্কার ভিক্ষু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি ভিক্ষু।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,জ্যোতিলঙ্কার ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি শুভময় চাকমা প্রমূখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited