ঝুলন দত্ত | ০৭:৪৮ পিএম, ২০২১-১১-০৬
কাপ্তাইয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।
মতবিনিময় সভায় রাইখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী থোয়াই সা প্রু রুভেল বলেন, আমার এলাকায় ১২ টি মোটর সাইকেল নিয়ে কিছু অস্ত্রধারী এলাকা চষে বেড়াচ্ছে, আমার নির্বাচনে অফিসে এসে অস্ত্র সহ নৌকার প্রার্থীকে ভোট না দেবার জন্য হুমকি দিচ্ছে, আমরা আতঙ্কে আছি। ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী চিরনজীত তঞ্চঙ্গ্যা বলেন, আমার এলাকায় কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, আশা করছি আমরা সুষ্ঠু নির্বাচন করবো। কাপ্তাই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমানের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। রাইখালী ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা এবং এনামুল হক বলেন, বহিরাগত লোকজন এসে নির্বাচনের দিন সহিংস করতে পারে, তাই কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা বলেন, মানুষের মুখে আমরা জানতে পারছি আমার প্রতিপক্ষ প্রার্থীর লোকজন বহিরাগত লোকজন নিয়ে কেন্দ্র দখল করতে চাই। তিনি তাঁর নির্বাচনি পোস্টার ছিড়ে ফেলা এবং তাঁর সমর্থকদেরকে হুমকি দেবার অভিযোগ করেন।
এইসময় কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বলেন, সকলের সমন্বিত সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়। কেউ কোন আচরণ বিধি লঙ্ঘন করলে পার পাবেন না, আমাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা সদস্য মোতায়েন থাকবে। আগামী ১০ নভেম্বর এর মধ্যে বহিরাগতদেরকে এলাকা ছাড়তে হবে বলে তাঁরা জানান ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এর সঞ্চালনায় এইসময় রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, ৫৬ বেঙ্গলের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর ওমর, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, রাইখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি মজুমদার, আনসারের সার্কেল এডজুটেন্ট ও কোম্পানি কমান্ডার ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার রাইখালী, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়ন এর চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্হিত ছিলেন। প্রসঙ্গতঃ আগামী ১১ নভেম্বর কাপ্তাই উপজেলার এই ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited