মাহাদি বিন সুলতান | ০৫:৩৬ পিএম, ২০২১-১১-০৭
রাঙামাটির নানিয়ারচরে নানাক্রুম নন্দন কানন বৌদ্ধ বিহারে ৪র্থ বারের মত শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বুদ্ধমূর্তী দান, সীবলী মূর্তি উৎসর্গ, উপগুপ্ত মূর্তি ও মন্দির উৎসর্গ, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দানসহ এই মহতী পূণ্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।
এসময় মঞ্চে সঙ্ঘ প্রধান হিসেবে উপবিষ্ট ছিলেন, তক্ষশীলা বন বিহারের অধ্যক্ষ মহামিত্র মহাস্থবির ভান্তে। এসময় বেবুবন অরণ্য কুঠির বন বিহারের অধ্যক্ষ পন্থক স্থবির, চৌদ্দ মাইল বন বিহারের অধ্যক্ষ দীপংকর স্থবির ও নানাক্রুম নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সোমা নন্দ ভিক্ষুসহ বন ভান্তের শিষ্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইলিপন চাকমা বলেন, এই অঞ্চলে পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বসবাস। পিছিয়ে পড়া এসব মানুষের জীবন মান উন্নয়ন যে কতটা দুঃসহ তা ভাষায় প্রকাশ করা মুশকিল। আমরা বৌদ্ধ ধর্মীয় অনুশাসন মেনে চলি বলে আজো টিকে আছি। ধর্মীয় শিক্ষা ও নীতি মেনে জীবন সাজানো সম্ভব।
এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি আন্তরিক। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাহাড়ের জনমানুষের নেতা দীপংকর তালুকদার (এমপি) মহোদয়ের আন্তরিকতার ফলে আমি এই সম্মানজনক আসনে আসতে পেরেছি। আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভে আশির্বাদ কামনা করছি।
পন্থক মহাস্থবির দেশনায় (ধর্মীয় বক্তব্য) বলেন, জগত সংস্যারে যারা ধর্ম মানে না তারা সারাজীবন দুঃখে জীবন যাপন করে। ধর্মচারী ব্যক্তিরা ইহকালে ও পরকালে সুখ শান্তি লাভ করে। ধর্ম পূণ্য ছাড়া কোন বিকল্প নেই। মানব জীবনে সুখী হতে চাইলে সকলকে ধর্ম পূণ্যে ধাবিত হতে হবে।
নোবেল চাকমা ও অনামিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিহার পরিচালনা কমিটির সভাপতি সুনিতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, সহ-সভাপতি মারতি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো পূর্ণার্থীবৃন্দ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited