লংগদু প্রতিনিধি | ০৩:২২ পিএম, ২০২১-১১-০৮
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইসলামিয়া আলিম মাদরাসার-২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৭নভেম্বর), উপজেলার মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে আয়োজিত পরীক্ষার্থীদের দোয়া আলোচনা সভায় ১ম পর্বে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি বনরূপা ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এবং মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এ্যডভোকেট মোখতার আহমদ।
প্রভাষক মাঈনুল হক ও মাওঃ নাছির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বক্তব্যে তিনি বলেন, যোগ্যতা অর্জন করতে হলে চেষ্ঠা করতে হবে। শারীরিক সৌন্দর্য ছেয়ে যোগ্যতাকে মূল্যায়ন করা হয়। এপ্রসঙ্গে তিনি বলেন এই দূর্গম এলাকায়ও যে এত মানুষ আছে তা আগে জানতাম না। এটা বাস্তবে দেখে গেলাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্য্যর ভরপুর। ক্রমান্বয়ে আরো উন্নতি হবে। এই মাদ্রাসাকে (ফাজিল) স্নাত্বক মানে উন্নতির জন্য আমি চেষ্ঠা করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স সুপার, মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান,
মাওলানা এ,এল,এম, সিরাজুল ইসলাম, করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম।
এছাড়াও অতিথি হিসেবে প্রভাষক হারুনর রশিদ, শিক্ষক রফিকুল ইসলাম, হাসনাঈন আহমদ, ওসমান গণি, ফারুক হোসেন, হাফিজ উদ্দিন, রিজাউল ইসলাম (প্রমুখ) উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা ফোরকার আহমদ। ২য় পর্বে মাদ্রাসার সাংস্কৃতি শিল্পিদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited