নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২১-১১-০৮
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, ও ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক ইনস্টিটিউট বাস্তবায়নে রাঙ্গামাটিতে ১৫ দিনব্যাপী হস্তশিল্প বুনন প্রশিক্ষণ কোর্স ২০২১ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন।
ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক (ভাঃ) রুনেল চাকমা'র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের সভাপতি মনোজ বাহাদুর গুর্খা, প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক মিঃ বাবলু , হিল ই-কমার্স সোসাইটির এ্যাডমিন মনি, ই-কমার্স ফোরামের উদ্যেক্তা ত্রিশিলা চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।
তাই প্রশিক্ষন থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করেছো তাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রশিক্ষন শেষ করে বসে থাকলে হবেনা। নিজেদের তৈরিকৃত হস্তশিল্প সামগ্রীগুলোকে বানিজ্যিকভাবে বিক্রয়ের চিন্তা চেতনা করতে হবে। বিশদভাবে বানিজ্যিকভাবে প্রসারের চিন্তা চেতনা করলে যুব সমাজকে আর চাকুরির পেছনে ছুটটে হবেনা। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীদের সম্পৃক্ত করা গেলে তাদের স্ব স্ব জাতির ব্যাবহার্য হস্তশিল্প গুলো তৈরি করে ঐতিহ্য রক্ষার পাশাপাশি বানিজ্যকভাবে সম্প্রসারন করা সম্ভব। ১৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকার ২০ জন প্রশিনার্থী অংশগ্রহণ করে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited