আল মামুন | ০৪:২৭ পিএম, ২০২১-১১-০৯
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউপিতে চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত আসনের নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা। ভোটারদের মন জয়ে পার করছে ব্যস্ত সময়। নিজ নিজ এলাকায় সুখ-দু:খের ভাগাভাগি করে কষ্টের দিন লাগবে নিজেদের আত্ম নিয়োগসহ দোয়া চেয়ে প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে এই পাহাড় থেকে ঐ পাহাড়ে।
জয়ের লক্ষে চেয়ারম্যান প্রার্থীরা সকলে নিজেদের শতভাগ আশাবাদী হলেও কে উড়াতে যাচ্ছে বিজয়ের পতাকা তা নিয়ে চায়ের দোকানগুলোতে চলছে মুখোরোচক আলোচনা। শেষ নেই জল্পনা-কল্পনার। বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগের নৌকা প্রার্থীর বিপরীতে তেমন সুবিধা করতে না পারলেও অর্থের পাল্লায় নিজেদের দানবীর ও সুসময়ের কোকিলদের আনাগোনা বেড়েছে তবলছড়িতে।
টাকা ছিটানোসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তবলছড়ি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আবুল কাশেম ভূইঁয়ার বিরুদ্ধে। ফলে নামে অর্থবিত্ত থাকা প্রার্থীদের নিজেদের ভোটের বৈতরণী পার করতে খোলস পাল্টানোর সময়ে বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে সবখানে।
এদিকে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা নৌকার টিকেট পাওয়ার পর থেকে নিজেদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের মন জয়ে কাজ করে চলেছে। স্থানীয় ভোটার আব্দুল হামিদ,খোরশেদ বলেন, নৌকা উন্নয়নের প্রতিক, শান্তির প্রতিক তাই নৌকার বিকল্প নয় মন্তব্য করে নৌকার বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ ভোটাররাও।
মাটিরাঙ্গার ৭ ইউপিতে দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার অনুষ্টিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাটিরাঙ্গা সদর ইউপিতে হেমেন্দ্র ত্রিপুরা,স্বতন্ত্র ত্রিপন জয় ত্রিপুরা আনারস, বেলছড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের নৌকা প্রতীকে মো: রহমত উল্ল্যা,স্বতন্ত্র মো: মামুন মিয়া আনারস, গোমতি ইউপিতে মো: তোফাজ্জল হোসেন নৌকা, স্বতন্ত্র মো: ফারুক হোসেন লিটন (আনারস), আমতলী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো: আবদুল গনি নৌকা, স্বতন্ত্র জমির আলী ভূইঁয়া আনারস, বর্নাল ইউপি মো: ইউনুস মিয়া নৌকা, স্বতন্ত্র মো: ইলিয়াস আনারস,তবলছড়ি ইউপিতে নুর মোহাম্মদ নৌকা, স্বতন্ত্র আবুল কাশেম ভূইঁয়া আনারস,তাইন্দং ইউপিতে পেয়ার আহাম্মদ মজুমদার নৌকা স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মো: হুমায়ন কবির আনারস, স্বতন্ত্র মো: সিরাজুল ইসলাম চশমা, স্বতন্ত্র মো: তনু মিয়া মোটর সাইকেল নিয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
মাটিরাঙ্গার ৭ ইউপিতে একই দিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় গত ২৭ অক্টোবর ২১ (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। নির্বাচন হবে অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন গ্রহণযোগ্য উল্লেখ করে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ব্যালেট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited