নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ এএম, ২০২১-১১-১০
রাঙামাটির নানিয়ারচরে প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে সহায়ক ভুমিকা রাখতে বিনামূল্যে বাইসাইকেল পেলো ৩৮জন গ্রাম পুলিশ সদস্য।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সহায়তায় নানিয়ারচর থানার আয়োজনে এসব বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
প্রধান অতিথি নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার উপস্থিতিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ওসি সুজন হালদার প্রমূখ।
পুলিশি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে চারটি ইউনিয়নে চারজন দফাদার ও ৩৪জন চৌকিদাসহ মোট ৩৮জন গ্রাম পুলিশ সদস্যকে এসব সাইকেল বিতরণ করা হয়।
এবিষয়ে ওসি সুজন জানান, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে পুলিশি সেবাকে সহজতর করছে গ্রাম পুলিশের সদস্যরা। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তারা জনসাধারণকে পুলিশি সেবা নিশ্চিত করে যাচ্ছে। এসব হালকা যান বা সাইকেল পেয়ে তারা অনায়াসে এক এলাকা হতে অন্য এলাকায় গিয়ে দ্রুত সময়ে পুলিশি সেবা দিতে কাজ করতে পারবে।
এবিষয়ে বুড়িঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মোঃ আবু হানিফ বলেন, ২০০৮ সালে নিয়োগ পাওয়ার পর এই প্রথম বাইসাইকেল পেয়ে আমরা অনেক গর্বিত ও আনন্দিত। এই বাইসাইকেল পেয়ে পূর্বের তুলনায় আমরা আরো দ্রুত চলাচল করতে পারব। এতে করে আইন-শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরো বেশি উদ্যমী হয়ে দায়িত্ব পালন করতে পারব।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited