নিজস্ব প্রতিবেদক | ০২:০১ পিএম, ২০২১-১১-১০
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) নানিয়ারচর শাখা কর্তৃক মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রাঙ্গনে মানবেন্দ্র লারমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, রাঙামাটি জেলা জনসংহতি সমিতি (এমএন লারমা)'র সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় জেলা ও থানা অর্থ কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাটি ছাত্র পরিষদ ও নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পন করেন।
রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর থানা কমিটির সভাপতি প্রীতি কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান, নানিয়ারচর থানা সহ-সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা, নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) পরিচালক রনয় চাকমাসহ এসব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে এক ও একক সংগঠনকে বেছে নিতে হবে। তবেই পাহাড় থেকে হিংসা, হানাহানি ও রক্তপাত বন্ধ করা সম্ভব। পার্বত্যাঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।
তিনি আরো জানান, পাহাড়ের উন্নয়নে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে জনগণের সাথে আরো আন্তরিক হতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাচ্ছি তিনি যেন নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে নিয়োগ দেন। এতে করে জেলা পরিষদ চেয়ারম্যান জনগণের চাহিদা ও প্রকৃত সেবা নিশ্চিত করতে পারবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited