আল মামুন | ০৯:২৮ পিএম, ২০২১-১১-১১
গুইমারা উপজেলার তিন ইউপিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণে মধ্য দিয়ে শেষ হলেও মাটিরাঙ্গার বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচন। গুইমারার উপজেলার সদর গুইমারা,হাফছড়ি ও সিন্ধুকছড়িতে প্রশাসনের কঠোর নজর দারীতে বৃহস্পতিবার সকল ৮টা থকে বিকাল ৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোট। সকালে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় ভোটার উপস্থিতি।
এদিকে-গুইমারায় সেনাবাহিনী,পুলিশ,বিজিবি,র্যাব,আনসার,স্টাইকিং ফোর্স এর টহলের কঠোর নিরাপত্তা জোরদারের ফলে কোন ধরনের সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়।
মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের ভোটের আগের দিন রাতে বর্ণাল এলাকার ডাক বাংলা মুসলিমপাড়া শিবির এলাকায় বির্তকে জড়িয়ে বাহার মিয়া,শহিদ আহম্মদসহ ও তবলছড়িতে বাক-বিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে। গুইমারা রির্টানিং অফিসার রিকল চাকমা জানান, সকলের সহায়তায় সুশৃঙ্খল,অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শান্তিপূর্ণ এবং মাটিরাঙ্গাসহ ১০ ইউপিতে ভোট গ্রহণে প্রশাসন তৎপর ছিল । তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার মাঠে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে এটাই স্বাভাবিক। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি জেলায় পুলিশের তৎপরতা চলমান থাকবে এবং কোন ধরনের সহিসতা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited