নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৫ পিএম, ২০২১-১১-১১
রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১১নভেম্বর) বিকেল ৪টায় রাঙামাটি জেলা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সুজন বড়–য়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওযামীলীগের সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।
আয়োজিত আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জমির উদ্দিন, সদস্য মিন্টু মারমা, রাঙামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি বিপুল কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক নুর মো: কাজল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শাসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না। ‘যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে আদর্শ ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের রাজনীতি যাতে দেশের মানুষের কল্যাণের জন্য হয়, কারণ সেটিই সঠিক রাজনীতি।
বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। সভায় প্রধান অতিথি আগামী ইউপি নির্বাচনে ও আসন্ন সকল নির্বাচনে যুবলীগ বিগত দিনের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহ্বান সহ যুবলীগের ৪৯তম জন্মদিনে সফলতা কামনা করেন জানান।
আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ ও নেতাকর্মীরাদের নিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা হয়।
এর আগে সকালে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত: আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited