কাপ্তাই প্রতিনিধি | ০৫:৩৫ পিএম, ২০২১-১১-১২
কাপ্তাই উপজেলাধীন ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ পেয়েছেন ৫,৬৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মহিউদ্দিন পাটোয়ারী বাদল পেয়েছেন ৮১৩ ভোট।
২নং রাইখালী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা পেয়েছেন ৬,২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতাকারী এনামুল হক পেয়েছেন ১,৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল) পেয়েছেন ১,৪১৫ ভোট।
৫নং ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরনজীত তঞ্চঙ্গ্যা। তার প্রাপ্ত ভোট ৩,৮২৬ ভোট। নিকটতম একমাত্র স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতাকারী চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা পেয়েছেন ১,৫৪৭ ভোট।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited