বাঘাইছড়ি প্রতিনিধি | ০৫:৪০ পিএম, ২০২১-১১-১২
রাঙামাটির বাঘাইছড়িতে প্রথমবারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম মাল্টি ফিটনেস ক্লাব এর শুভ উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনীস্থলে হাজী মুন্সী মিয়া মার্কেটের তৃতীয় তলায় প্রথমবারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাব এর উদ্বোধন করা হয়েছে।
এ সময় হাজী মোঃ মুন্সী মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ১৮ আনসার ব্যাটালিয়নের সিও মোঃ সোহাগ পারভেজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মী।
বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাবের উদ্যোক্তা মোহাম্মদ ওমর অতিথিবৃন্দকে স্বাগতম জানান এবং পুরো জিমনেসিয়াম ঘুরে দেখান।
মোহাম্মদ ওমর জানান, উপজেলার চৌমুহনীতে অবস্থিত হাজী মুন্সী মিয়া মার্কেটে আধুনিক মানের মাল্টি ফিটনেস ক্লাবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। তিনি আরো বলেন, যুব সমাজকে মাদকের আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য ফিটনেস ক্লাবের মূল উদ্দেশ্য।
এ সময় প্রধান অতিথি মারিশ্যা জোন কমান্ডার এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম কে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited