নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২১-১১-১৪
পাহাড়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিরাজমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি পাহাড়ের একটি জনগোষ্টিকে পিছিয়ে দিচ্ছে। একটি জনগোষ্টিকে বঞ্চিত করে কখনো শান্তি সম্প্রীতি স্থাপন করা সম্ভব নয়। তাই শান্তি সম্প্রীতি স্থাপন করতে পার্বত্য চট্টগ্রামে কোটা ব্যবস্থায় বৈষম্য দূর করার আহবান জানিয়েছেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন “পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদ” এর নেতৃবৃন্দ।
রবিবার (১৪ নভেম্বর ২০২১) রাঙামাটিতে নাগরিক পরিষদের অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা আহবায়ক নূর তালুকদার মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নাগরিবক পরিষদের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সদস্য সচিব মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক শরীফা আক্তার, ছাত্র পরিষদ নেতা বাকিবিল্লাহ ও মাহদি হাসান।
বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন একপেশে বন্ঠন হচ্ছে। বিশেষ করে পিছিয়ে থাকা বাঙ্গালী সম্প্রদায়সহ আরো বেশ কয়েকটি প্রান্তিক নৃ-গোষ্ঠির মানুষ উন্নয়ন ও সুবিধা থেকে বঞ্চিত। জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি সম বন্ঠন হচ্ছে না অভিযোগ তোলে বক্তারা বলেন এসব বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited