আজগর আলী খান | ১১:৪৯ পিএম, ২০২১-১১-১৪
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার একমাত্র রাজস্থলী সদর হাসপাতাল। দীর্ঘ ১৫/২০ বছর পর সরকারি সম্পদ উদ্ধারের ব্যবস্থা হাতে নিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানাযায়, পূরাণ হাসপাতালের নামে প্রায় এক একর ৯৫ শতাংশ জায়গা হাসপাতালের নামে বন্দোবস্তী আছে।
উক্ত জায়গাই কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বেদখল করে অাসছে। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করার পর হাসপাতাল কতৃপক্ষের টনক নড়ে। গত ৭ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্লপনা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশ দখলকারীদের নিকট প্রেরণ করেন। যাহা অাগামী ১৫/২/২২ তারিখে র মধ্যে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
নোটিশের মাধ্যমে জানা যায়, অবৈধ দখলকারীরা হলেন, সাবেক গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান, ব্যবসায়ী অাবদুল মান্নান, পাথরবন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম, উপজেলা প্রকৌশলী বিভাগের নৈশ প্রহরী আলী আকবর মিলন।
অনুলিপি ও সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে, জেলা প্রশাসক রাঙামাটি, সিভিল সার্জেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান রাজস্থলী, নির্বাহী অফিসার ,ক্যাম্প কমান্ডার, উপজেলা শিক্ষা অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, চেয়ারম্যান গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ,হেডম্যান ৩২৮ নং পৌয়তু মৌজা বরাবরে অনুলিপি প্রেরন করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বলেন, প্রায় ১৫/২০ বছর ধরে হাসপাতালের জায়গা টি অবৈধ দখল কারীরা বেদখল করে অাসছে। তাদের কে বার বার তাগিদ দেওয়ার পরও কোন কর্ণপাত করেনি। ফলে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ ইস্যু করি।
যদি অাগামী ১৫ ফেব্রুয়ারীর ২০২২ মধ্যে জায়গা খালী না করে তাহলে দখলকারীদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হব।
উল্লেখ্য যে সদর হাসপাতালের সম্পদ লুন্ঠন কারীরা ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে সেমি পাকা ঘর নির্মাণ করে বসবাস করে অাসছে। দখল কারীদের বিষয়ে উপজেলা মাসিক সমন্বয় সভায় কয়েকবার উপস্থাপন এবং জেলা প্রশাসক রাঙামাটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্যবিভাগ কে অনুরোধ করেন। সে প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কতৃপক্ষ এ নোটিশ ইস্যু করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited