নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২১-১১-১৬
রাঙামাটির নানিয়ারচর সেতু দেখতে এসে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চাইলাউ মারমা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। চাইলাউ আসামবস্তি এলাকার রেজ্ঞা মারমার ছেলে।
মঙ্গলবার বিকালে নানিয়ারচর সেতু সংলগ্ন ডাকবাংলা এলাকায় সিএনজি (চট্টগ্রাম- থঃ ১২-২৪৯০) নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই এক যাত্রী মৃত্যুবরণ করেন। এঘটনায় সিএনজি চালককে পাওয়া যায়নি।
এঘটনায় অপর ২জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, আসামবস্তি এলাকার ত্রাচিং মারমার ছেলে উসিমং মারমা ও একই এলাকার জহরলাল শীলের ছেলে পিন্টু শীল।
এঘটনায় স্থানীয়রা আহতদের দ্রুত চিকিৎসার জন্য নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. দোলন দাশ জানান, চাইলাউ মারমাকে মৃত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। আহত উসাইমং ও পিন্টু শীলকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। আশাকরি তারা দ্রুতই সেরে উঠবেন।
এবিষয়ে থানার ওসি সুজন হালদার বলেন, বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। কিছুক্ষণ পূর্বে লাশ থানায় আনা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited