ঝুলন দত্ত | ০৬:০২ পিএম, ২০২১-১১-১৬
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ঐ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় গত ১৬ অক্টোবর রাত ১১ টায় তাঁর নিজ বাড়ী চিৎমরমের আগা পাড়ায় নিহত হবার জেরে পরের দিন নির্বাচন কমিশন এই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন।
পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক চিৎমরম ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরীকে দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়। এই ইউনিয়নে আওয়ামী লীগের একমাত্র প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুই দুইবারের চেয়ারম্যান খাইসাঅং মারমা। তিনি টেবিল ফ্যান প্রতীক নিয়ে লড়ছেন। সোমবার এই ইউনিয়ন এর চিৎমরম বাজার, হেডম্যান পাড়া, মুসলিম পাড়ায় গিয়ে দেখা যায় চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সমস্ত এলাকা।
এইসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী জানান, বিগত সময়ে বর্তমান সরকার এই চিৎমরম ইউনিয়ন এর দূর্গম এলাকা সহ সব কয়টি ওয়ার্ডের যেই উন্নয়ন করেছেন, তারই ধারাবাহিকতায় জনগণ নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। তিনি অভিযোগ করেন এই ইউনিয়ন এর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন। সেখানে নৌকার কর্মী সমর্থকরা ভয়ে মুখ খুলতে পারছেন না। তিনি এইসব এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান। অপরদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খাইসাঅং মারমা জানান, আমি দুই বার চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে এই এলাকার জনগণের সুখ দুঃখের সাথে মিশে ছিলাম।
এলাকার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছি, তাই এবারোও জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চিৎমরম ইউনিয়নের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী
উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার জানান, বিগত ১১ নভেম্বর কাপ্তাই উপজেলার ৩ টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি এই ইউনিয়নেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে।
এই নির্বাচনী কর্মকর্তা আরোও জানান, এই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন এবং ৬ নং ওয়ার্ডে ৩ জন সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন। সাধারণ সদস্য পদে বাকি ওয়ার্ড গুলোতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে গেছেন। এইছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদের ৩ টি'তেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে গেছেন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাইখালী ইউনিয়ন এর মতো আমরা চিৎমরম ইউনিয়ন এর প্রত্যেক প্রার্থীকে আলাদা আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছি। এইছাড়া নির্বাচনকালীন সময়ে আমরা টহল জোরদার করেছি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited