আল মামুন | ০১:১২ এএম, ২০২১-১১-১৮
খাগড়াছড়ির কর্মরত সাংবাদিকদের অংশ গ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক ভার্চুয়াল (জুম অন-লাইন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাল্য
বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের কেস স্টাডি, ফিচার , সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় প্রকাশ করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও সুনির্দিষ্ট বিষয়কে নিয়ে জনমত সৃষ্টিতেও সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে বলেও এতে আলোচনারা মত প্রকাশ করেন। তবে সংবাদ বা প্রতিবেদন প্রকাশে গঠনমুলক ও দায়িত্বশীল হওয়ারও আহবান জানানো হয় সাংবাদিক নেতারা।
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, ইউএসএইড উজ্জীবন প্রকল্পের কনসালটেন্ড সোনিয়া রহমান ও সৈয়দা লতিফা শারমীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাব’র ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও বিএসএসএফ’র নির্বাহী সদস্য শাহানাজ বেগম পলি এবং চৌধুরী আতাউর রহমান রানা সম্পাদক, দৈনিক অরণ্যবার্তা ও নির্বাহী সদস্য,বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরতরা এতে অংশ নেন।
কর্মশালায় বাল্য বিবাহ সম্পর্কে ধারনা,বাল্য বিবাহের সংজ্ঞা,বাংলাদেশে বাল্য বিবাহের চিত্র,করোনা কালীন বাল্য বিবাহের চিত্র,বাল্য বিবাহের কারণসমূহ,বাল্য বিবাহের পরিনতি, সমাজ ও রাস্ট্রের উপর বাল্য বিবাহের প্রভাব, বাল্য বিবাহের শাস্তি, বাল্য বিবাহ পরিচালনা করার শাস্তি, বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী ও বেসরকারী উদ্যোগ এবং সর্বোপরি বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বুধবার সকালে সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম জনস হপকিনস ও ইউএসএইড উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক আয়োজিত এই কর্মশালায় ৩৮ জন সাংবাদিক অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited