নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৪ এএম, ২০২০-১০-০৯
কাউখালী থানা পুলিশের গত কয়েক দিনের মাদক বিরোধী অভিযানে বেশ কিছু মাদক উদ্বার ও মাদক পাচার, মাদক গ্রহনকারীকে আটকের খবর পাওয়া যায়। তার মধ্যে গত ৬ অক্টোবর/২০ খ্রিঃ রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্টে যাত্রী বাহী বাস হতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১ জনকে ৫লিটার মদ সহ আটক করেন। আটককৃত ব্যাক্তি হলেন মোঃ মজিব মিয়া (৩০),পিতা,মোঃ গোলাপ মিয়া, সাং সালাম পুর, কালাপ্যাকুজ্যা, লংগদু রাঙামাটি। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়। মামলা নং ৪,তারিখ ০৬.১০.২০খ্রিঃ। আইও এসআই মোঃ সিরাজুল ইসলাম। আটক কৃত কে পুলিশ রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেন পরে জেলা কারাঘারে প্রেরণ করা হয়।
একইদিনে কাউখালী থানার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার হতে স্বামী,স্ত্রী ২জনকে ৯লিটার ছোলাই মদ সহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ আলী মিয়া প্রকাশ টুনু কসাই(৬০),পিতা মৃত,আমানত আলী,তার স্ত্রী নুরজাহান বেগম(৫০) উভয় সাং ৮ নং ঘাগড়া বাজার, কাউখালী,রাঙামাটি। তাদের সংগে থাকা আরেকজন শুউরী মারমা (৩৮) স্বামী, অজ্ঞাত সাং মুরলী পাড়া,কাপ্তাই রাঙামাটি। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়।্ মামলা নং ৩,তারিখ ০৬.১০.২০২০খ্রিঃ,আইও এসআই মোঃ ছালাম।
আটককৃত ২জন কে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন পরে কারাগারে পাঠানো হয়। গত ৭ অক্টোবর/২০২০ খ্রিঃ বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোষ্ট পুলিশের আইসি মোঃ ফারুকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মুখী যাত্রী বাহি বাস হতে ৮ লিটার ছোলাই মদ সহ ১জন কে আটক করেন। আটক কৃত ব্যাক্তি হলেন কালু মিয়া(৫৬) পিতা মৃত, আব্দুর রশিদ,সাং আসদার দেওয়ানজি বাড়ি, ফরিদ গন্জ,চাদঁপুর। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়। মামলা নং ৫,তারিখ ০৭.১০.২০২০খ্রিঃ। আইও এসআই মোঃ হাসান উদ্দিন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম বলেন, মাদকের ব্যাপারে কোন কম্প্রমাইজ নয়। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন গত সেপ্টেম্বর/২০২০ খ্রিঃ মাসে কাউখালী থানার বিভিন্ন এলাকা হতে বিপুল পরিমাণ ছোলাই মদ উদ্বার সহ বেশ কিছু লোকজন কে আটক করা হয়। এ ব্যাপারে গত সেপ্টেম্বর/২০২০খ্রিঃ মাসে কাউখালী থানায় অন্তত ৮টি মাদক মামলা রুজু করা হয়।
তিনি আরো বলেন কাউখালী থানার অর্ন্তগত ঘাগড়া বাজার,ঘাগড়া,বেতবুনিয়া,আদর্শগ্রাম.সুগারমিল,মন্রা টেক,মনাইপাড়া,মগাই্ছড়ি, কচুখালী,পোয়াপাড়া এলাকা হতে দির্ঘদিন যাবত মাদক পাচাঁর হয়ে আসছে বলে শুনেছি। সেহুতু আমরা এসব এলাকাগুলিতে পুলিশি টহল জোরদার করেছি এবং পাশাপাশি আমাদের পুলিশি কার্য্যক্রম অব্যাহত রেখেছি এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে পৌছাতে চান বলে তিনি জানান। পুলিশি কার্যক্রম জোরদার হলে এবং এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকলে অবশ্যই মাদকের কালো ছোঁবল হতে যুব সমাজকে কিছুটা হলেও মুক্ত রাখা যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited