নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৬ পিএম, ২০২১-১১-২২
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রা মহিলা পরিষদের রাঙামাটি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে ছালেহা আক্তারকে সভাপতি, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিককে সাধারণ সম্পাদক ও শিক্ষানবীশ আইনজীবি লাভলী আক্তারকে সাংগঠনিক সম্পাদক, কমলা বেগমকে সিনিয়র সহ-সভাপতি ও খতোয়ারা বেগমকে সহ সভাপতি নির্বাচিত করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২১ নভেম্বর ২০২১) রাঙামাটি শহরের তবলছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি গঠনকল্পে কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের মনিটরিং কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ আবু তাহের।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, মহিলা পরিষদের মনিটরিং কমিটির সদস্য আনিছুজ্জামান ডালিম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, পিসিএনপি রাঙামাটি জেলা কমিটির সহ সভাপতি কাজি মোঃ জালোয়া।
সভায় বক্তারা বলেন, বিশষ বিশেষ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি বাঙ্গালী জনগোষ্টির মাঝে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। বিশেষ কওে ভ’মি বন্দোবস্তি বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদের ভূমির অধিকার থেবে বঞ্চিত হচ্ছে। সকল ক্ষেত্রে সকল জনগোষ্টির মাঝে সমান অধিকার নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, ন্যায্য অধিকার না পেলে পাহাড়ের বঞ্চিত মানুষ দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
সভায় আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলা কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। গঠিত আংশিক কমিটি আগামী ১৭ ডিসেম্বর ২০২১ তারিখের এর মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি এবং আগামী ৩ মাসের মধ্যে রাঙামাটি জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করবে বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটি জানায়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited