স্মৃতিবিন্দু চাকমা | ১২:৫৩ পিএম, ২০২১-১১-২৪
জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে আজ বুধবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সার্বিক পরিস্থিতি বিষয়ে উপস্থাপন করেন। এছাড়া ও জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম বলেন,বর্তমান জুরাছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি স্থিতি রয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাহাতে কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেজন্য সকলের প্রতি অনুরোধ করেন।
উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ সঞ্চালনায় সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাগণ তাদের কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, জুরাছড়ি উপজেলায় যেসমস্ত উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে প্রত্যেক কাজ যেন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে সেজন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকৌশলীর প্রতি অনুরোধ করেন।
এছাড়াও একই দিনে মাসিক সমন্বয় সভা শেষে জাতীয় ভোক্তা- অধিকার সংক্ষণ আইন ২০০৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited