কাপ্তাই প্রতিনিধি | ০৭:৩০ পিএম, ২০২১-১১-২৪
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে "হাতি-মানুষের সংঘাত নিরসনে আমাদের করণীয়" শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচার প্রচারনা চালানো হয়েছে।
বুধবার বেলা ৩ টা হতে ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার, তালপট্রি, জেটিঘাট, শিল্প এলাকায়, ওয়াগ্গ ইউনিয়ন এর রামপাহাড় ও শিলছড়ি এলাকায় এই প্রচার ও লিফলেট বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ।
এইসময় সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম,কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান,জেটিঘাট স্টেশন কর্মকর্তা প্রীতি চাকমা সহ নতুনবাজার বনিক কল্যান সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ এবং কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ কার্যক্রমে সহায়তা করেন । এইসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ স্থানীয় জনগণকে হাতি গ্রামে বা এলাকায় প্রবেশ করলে বন বিভাগকে খবর দিতে অনুরোধ করেন। এইছাড়া হাতিদের বিরক্ত না করে বিভিন্ন শব্দ করে বা ফটকা ফুটিয়ে তাদেরকে তাড়ানোর পরামর্শ দেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান জানান, আপনারা হাতি দেখলে তার নিকটে গিয়ে কেউ কোন ছবি বা ভিডিও করবেনা।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী হাতি হত্যা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। এছাড়া ৭বছর শাস্তি এবং ১০লক্ষ টাকার জরিমানা বিধান রয়েছে। ছবিসংযুক্তঃ হাতি-মানুষের সংঘাত নিরসনে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় ডিএফও রফিকুজ্জামশাহ, ইউএনও মুুনতাসির জাহানসহ বন বিভাগের লোকজন সচেতমূলক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited