নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২১-১১-২৫
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ইতোমধ্যে দলীয় সামর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এবং বিশিষ্ট আইনজীবী দর্শন চাকমা ঝন্টু।
এসময় উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম ও ছাত্রলীগ, যুবলীগসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫শতাধিক সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব বলেন, শান্তি, সম্পৃতি, উন্নতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গণমুখী করতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, দিপংকর তালুকদার এমপিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিষয়ে দর্শন চাকমা বলেন, নৌকা প্রতিকে আমাকে মনোনয়ন দেওয়াই বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জনবান্ধবমূলক কাজ করতে নানিয়ারচর উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদে “চেয়ারম্যান" পদে সর্ব সাধারণের সামর্থন প্রত্যাশা করেন।
সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নানিয়ারচর বাজার ও থানা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে দলীয় মনোনয়নের চূড়ান্ত তথ্য জানানো হয়। এতে বুড়িঘাট ইউনিয়ন থেকে আব্দুল ওহাব হাওলাদার ও নানিয়ারচর সদর ইউনিয়ন থেকে দর্শন চাকমাকে মনোনীত করা হয়।
উল্লেখ্য, নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯শে নভেম্বর যাচাই বাছাই এর ফলাফন প্রকাশ, ৬ই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ৭ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬শে ডিসেম্বর ভোট গ্রহনের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited