নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২১-১১-২৬
রাঙামাটির নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া এলাকায় যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গােয়েন্দা তথ্য হতে জানা যায় যে, নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া নামক এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্লাটুন কমান্ডার এবং পরিচালক প্লাবন চাকমা সহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ২৬ নভেম্বর ২০২১ তারিখে আনুমানিক ভাের ৪ টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর আস্তানা হতে একটি ৭.৬২ মিঃমিঃ একে-৪৭ (চায়না) ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এ্যামুনিশন), একটি ৭.৬৫ মিঃমিঃ অটোমেটিক পিস্তল (চায়না) ম্যাগাজিনসহ (০২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (০২ রাউন্ড কার্তুজসহ), একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফ (মূল) এর ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালাে ব্যাগ, একটি রাইজিং ষ্টার নামক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন (সীম দ্বারা পরিচালিত), দুইটি মােবাইল ফোন, তিনটি চাঁদা আদায়ের রেজিষ্টার, দুইটি চাঁদা আদায়ের ডায়েরী, চারটি জাতীয় পরিচয় পত্র, নগদ ২,৪৯,১১৮.০০ (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত আঠারাে টাকা মাত্র) টাকা এবং আটত্রিশটি দেশী বিদেশী পুরােনাে মুদ্রাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গােলাবারুদ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলাের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited