নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ পিএম, ২০২১-১১-২৬
রাঙামাটিতে হত্যাচেষ্টার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মেখলিন চাকমা (১৮)। বৃহস্পতিবার রাতে শহরের রাজবন বিহার সংলগ্ন পিটিআই এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার আসামি ওই এলাকার উৎপল চাকমার ছেলে। কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, ১৭ নভেম্বর ঢাকার ইউরোপিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশ’এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অন্তর চাকমা ২/৩ জন বন্ধুকে নিয়ে প্রার্থনার জন্য রাজবন বিহারে যায়। সেদিন ঢকায় যাওয়ার জন্য ডলফিন বাসে রাত ৮টায় টিকিট করে সে। কিন্তু তার আগেই বিকালের দিকে রাজবন বিহার থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত অতর্কিত আক্রান্ত করে গুরুতর আহত করে তাকে। ওই সময় রাজবন বিহার এলাকায় অন্তর ও তার বন্ধুদের পথরোধ করে কিছু বুঝে উঠার আগেই তাদের ওপর এলোপাতারি মারধর করতে থাকে ১৫/২০ জনের একদল মাদকসেবি বখাটে ছেলে।
অন্তরকে প্রকাশ্য হত্যার জন্য তার মাথায়, কাঁধে, হাতের কব্জিতে, পিঠে, বুকে ইটপাটকেল, ছুরি, হাতুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাজির হলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং গুরুতর আহত অন্তরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল নিয়ে যায় স্থানীয় লোকজন ও অন্তরের বন্ধুরা। অন্তর চাকমা রাঙামাটি শহরের ট্রাইবেল আদামে বসবাসরত দৈনিক যুগান্তর পত্রিকার রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার ছেলে।
এ ঘটনায় নেতৃত্বে জড়িত কয়েক জনকে শনাক্ত করার পর ২০ নভেম্বর বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধের দায়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-১০, তারিখ- ২০/১১/২০২১) দায়ের করেন অন্তরের বাবা সুশীল প্রসাদ চাকমা। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ২০/২৫ জনকে আসামি করা হয়। গ্রেফতার মেখলিন চাকমা ২ নম্বর আসামি। ১ নম্বর আসামি তার (মেখলিন) বড় ভাই জনি চাকমা (২০) এবং রিকো চাকমা (১৯), আশীষ চাকমা (১৯), মানিক চাকমাসহ (২০) অপরাপর অজ্ঞাত আসামিরা এখনও অধরা। দুর্বৃত্তের বিরুদ্ধে মাদক, ইয়াবা সেবন ও ব্যবসা, মারধর, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের ধরতে তৎপরতা চলছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited