নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৩ পিএম, ২০২১-১১-২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অনুবিভাগের আওতাধীন কর অঞ্চল-৩ চট্টগ্রাম এর করদাতা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সুলতান কমরুদ্দীন ২০২০-২১ কর বছরে রাঙামাটি জেলার ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় “সেরা করদাতা সম্মাননা” পেয়েছেন।
বুধবার সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে “সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন” প্রতিপাদ্যে আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২১ এ ২০২০-২১ কর বছরে রাঙামাটি জেলার ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় সুলতান কমরুদ্দীন হাতে “সেরা করদাতা সম্মাননা” পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ চট্টগ্রামের কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
এবিষয়ে সুলতান কমরুদ্দীন বলেন, এবারই প্রথম না আমি ২০১৮ ও ২০১৯ সালে সেরা করদাতা সম্মাননা পেয়েছি। তিনি অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় “সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন” উল্লেখ করে সকলকে আয়কর দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited