রাজস্থলী প্রতিনিধি | ০৮:৩৩ পিএম, ২০২১-১১-২৭
রাত পোহালেই রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ ইউপিতে নির্বাচন। রবিবার নির্বাচনকে ঘিরে সব রকম প্রস্তুতি শেষ করেছে রাজস্থলী উপজেলা নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন।
শনিবার উপজেলার ১নং ঘিলাছড়ি ২নং গাইন্দ্যা এবং ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, নির্বাচনকে ঘিরে অন্যরকম আমেজ বয়ে যাচ্ছে এলাকায়। এদিকে গত শুক্রবার রাত ১২ টায় প্রচার প্রচারনা শেষ হয়েছে। এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, তার মধ্যে ২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্রিতা না থাকায় দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেনা ঘিলাছড়িও গাইন্দ্যা ইউনিয়ন । দুই টিতে বিনা ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
অপর দিকে,৩ নং বাঙালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন,উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ৩৬জন প্রতিদ্বন্ধিতা করছে।
নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। এদিকে রাজস্থলী উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ৩টি ইউনিয়নের ২২ জন প্রিসাইডিং অফিসারের কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
রাজস্থলী নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, তিন ইউনিয়নে মোট ২৭টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২২ টিতে। এবং প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হবে তিনি আশাব্যক্ত করেন।
জস্থলী থানার ওসি মফজল আহমদ খান এবং চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে এবং বিজিবির টহল দল প্রতিটি কেন্দ্রে টহল অব্যাহত রেখেছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গত ২৭ নভেম্বর থেকে রাজস্থলী উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে আসছে। রাজস্থলীতে সুন্দর পরিবেশে ইউপি নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited