নিজস্ব প্রতিবেদক | ০৬:৩০ পিএম, ২০২১-১১-২৯
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও মগবান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন জমা দেওয়াদের মধ্যে তিনজন প্রার্থীকে ঋণ খেলাপি হিসেবে ঘোষনা দিয়েছেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং অফিসার সালমা নাজনিন। সোমবার (২৯ নভেম্বর ২০২১) জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে তিন ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তিনি ঋণ খেলাপিদের নাম উল্লেখ করেন।
আসন্ন ৪র্থ ধাপের নির্বাচনে মগবান,জীবতলী ও সাপছড়ি রিটানিং অফিসার সালমা নাজনিন প্রার্থীদের বাছাই পর্বে একে একে বৈধ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে ঋণখেলাপি রজ্ঞন মনি চাকমা(সাপছড়ি ইউপি), নিরু চাকমা(সাপছড়ি) ও মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমার প্রার্থীতা অবৈধ ঘোষনা করেন। তবে ইউপি নির্বাচন আচরণ বিধিবিধান সাপেক্ষে তাদেরকে সোমবার বেলা ৩টার মধ্যে বৈধ বা ব্যাংক থেকে নন অবজেকশান সাটিফিকেট জমা দিতে পারলে তাদেরকে বৈধতা গন্য করে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেওয়া হতে যেতে পারে। অন্যথায় বাতিল বলিয়া গন্য করা হবে।
জানাগেছে, সাপছড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে রজ্ঞন মনি চাকমা দলের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকা মার্কা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনে নেমেছেন।যেহেতু দল থেকে নৌকা প্রতিকের প্রার্থী রয়েছে সে সুবাদে রজ্ঞন মনি চাকমাতো কোন ভাবেই প্রার্থী হতে পারেনা।সাপছড়ি থেকে একক ভাবে দলীয় নৌকার প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।
এদিকে বিকেলে নিজের ব্যাংক ঋণ পরিশোধ করে অনাপত্তিপত্র নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited