স্মৃতিবিন্দু চাকমা | ০১:০৫ এএম, ২০২১-১২-০২
জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দুইদিনের জন্য সফরকালে আজ বুধবার উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন অফিসার্স ক্লাব কাম ডরমিটরি ভিক্তি প্রস্তর ও কাংরাছড়ি ফুট ব্রিজ শুভ উদ্ধোধন শেষে জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নিখিল কুমার চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে আসবে এবং কাজ করবে। কোন প্রকার যেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ উন্নয়নের ক্ষেত্রে না থাকে সেজন্য সকলকে একযোগে কাজ করার লক্ষে এগিয়ে আসার আহ্বান জানান। বর্তমান সরকারের সময়ে যাহাতে প্রত্যন্ত এলাকার জনগণ সৌর বিদুৎতের মাধ্যমে আলোর সবিধা পায় সেজন্য সোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ ফুলের শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস প্রদান করেন। উল্লেখ্য যে জুরাছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পরিষদ হলরুমে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণের সময় প্রধান অতিথি নিখিল কুমার চাকমা বলেন, গরীব অসহায় মেয়েরা যাহাতে তাদের আত্বকর্মসংস্থান সৃষ্টি করতে পারে সে উদ্দেশ্য নিয়ে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য প্রবর্তক চাকমা,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভাঃ) রিটন চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা সহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কর্তৃক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
এদিকে পার্বত্য চট্টগ্রাম চেয়ারম্যান দুই দিনে সফরে এসে জেলা পরিষদের বাস্তবায়নে ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। একই দিনে টেশসই সামাজিক সেবা প্রদান প্রকল্প মাধ্যেমে বিনয় কৃষ্ণ চাকমার তত্বাবধানে কিশোর কিশোরীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited