আল মামুন | ০১:৫৮ এএম, ২০২১-১২-০২
খাগড়াছড়িতে পরিত্যাক্ত খেলার মাঠকে সবুজায়নে রূপান্তর করে নতুন উঠতি বয়সের ছেলেদের মাদক ও মোবাইল আসক্তি রোধে খাগড়াছড়িতে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১’লা ডিসেম্বর ২১) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের পর আনুষ্ঠানিক উদ্বোধনী প্রতি ফুটবল ম্যাচের আয়োজন করে উদ্যোগীরা।
প্রকৃতিমেপ্রী খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা ও ক্রীড়া প্রেমী সাজেদ মাহমুদ এর পরিকল্পনা ও বাস্তবায়ন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস।
তিনি বলেন, সবুজ চাকমা ও সাজেদ মাহমুদ এর এমন সবুজায়ন শিক্ষনীয়। এমন উদ্যোগের মধ্য দিয়ে সকলকে দেখিয়ে দিয়েছে ব্যাক্তি উদ্যোগেও কিছু করা সম্ভব। তাই আন্তরিক প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানিয়ে মাঠটির চলমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের অংশ গ্রহণমুলক উন্নয়ন ধারাবাহিকতার জন্য দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক।
এ সময়, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের মো: রাশেদ,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা,খোলোয়ারদের পক্ষ থেকে নতুন রূপে খেলার মাঠ পেয়ে উচ্ছ্বাসিত ক্রীড়াপ্রেমী, খেলোয়ার,উঠতি বয়সী যুবক থেকে শুরু করে নানা বয়সী মানুষ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited