প্রদীপ চৌধূরী | ০৬:৪৫ পিএম, ২০২১-১২-০৬
খাগড়াছড়ির মাটিরাঙায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটর সাইকেল আররোহীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চর মদুয়া এলাকার নসির আহাম্মদের ছেলে। সে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানা গেছে, বিকাল তিনটার দিকে মোটর সাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের নতুনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির পন্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমড়ে- মুছড়ে যায়।
এ সময় স্থানীয়রা পা বিচ্ছিন্ন হওয়া মো: ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জানান, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে আনার প্রক্রিয়া চলছে। তবে এর চালক পলাতক রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited