আল মামুন | ০৩:১৬ পিএম, ২০২১-১২-০৯
আসন্ন খাগড়াছড়ির ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে উৎসব আমেজে মনোনয়নপত্র দাখিল করেছে নৌকার মাঝিরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) সকালের জেলা শহরের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দেন খাগড়াছড়ির ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্ব-স্ব রির্টানিং অফিসারদের হাতে।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দলীয় কার্যালয়ে হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে মনোনয়ন আনুষ্ঠানিক ভাবে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসে উৎসব মুখোর পরিবেশে জমা দেন নেতাকর্মীসহ নৌকার চেয়ারম্যান প্রার্থীরা।
এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাগড়াছড়ি সদর ইউপিতে জ্ঞান দত্ত ত্রিপুরা,ভাইবোনছড়ায় পরিমল ত্রিপুরা,পেরাছড়া তপন বিকাশ ত্রিপুরা,কমলছড়িতে সাউপ্রু মার্মা,গোলাবাড়ীতে উল্লাস ত্রিপুরা নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর ২০২১ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিল, ১২ ডিসেম্বর (রবিবার) বাছাই, ১৯ ডিসেম্বর (রবিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৫ জানুয়ারী বুধবার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited